সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা 

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   183 বার পঠিত

গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা 
গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয়  বিপ্লব  ও সংহতি দিবস উপলক্ষে  উপজেলা বিএনপি  ও পৌর  বিএনপির উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত  হয়। 
এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা বিএনপির  উদ্যোগে বেলা ৪ ়়আআা়়্ ঘটিকায়  এক বিশাল মিছিল সাহেব বাজার, বাইপাস রোড, বাজার রোড, লতিফপুর, উপজেলা  পরিষদ এলাকা  ঘুরে বাসস্ট্যান্ড  চত্বর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন  উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মোঃ হেলাল উদ্দিন। উপজেলা বিএনপি সিনিয়র  যুগ্ম সম্পাদক  মো. শহিদুল ইসলামের সঞ্চালনায়  বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক ভিপি  আ. ন. ম খলিলুর রহমান ইব্রাহিম,  সাবেক চেয়ারম্যান  শওকত ইমরান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু  বক্সী,যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন ,সূত্রাপুর ইউনিয়ন  বিএনপির সাধারণ সম্পাদক সরকার আরিফুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে সকাল ১০ টায় বিএনপির কেন্দ্রীয়  কমিটির সহ -স্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান,  বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক  পৌর মেয়র  মোঃ মুজিবুর রহমানের  নেতৃত্বে পৃথক পৃথক মিছিল ও সভা  অনুষ্ঠিত হয় ।
Facebook Comments Box

Posted ১০:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com