সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ওসমানীনগরে জামায়াতের আলোচনা সভা

ওসমানীনগর প্রতিনিধি   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   146 বার পঠিত

ওসমানীনগরে জামায়াতের আলোচনা সভা

ছবি : সংগৃহীত

ঐতিহাসিক ২৮ অক্টোবর, পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার তাজপুর বাজারে আলোচনা সভা ও সিলেট ঢাকা মহাসড়কে মিছিল অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি হাফেজ সৈয়দ নুরুল ইসলাম শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ওসমানীর উপজেলা জামায়াতের নায়েবে আমির রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার আহমদ, সহকারী সেক্রেটারি সাফির আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মুমিন, তাজপুর ইউপি জামায়াতের আমির মিজানুর রহমান, উছমানপুর ইউপি জামায়াতের আমির সার্জেন্ট (অব.) শায়েস্তা মিয়া, উমরপুর ইউপি জামায়াতের আমির আমজাদ হুসেন সুমন, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান মিনার, এমদাদুল হক মিলন ও জামাল আহমদ চৌধুরী।

Facebook Comments Box

Posted ১০:২০ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com