



জামালগঞ্জ প্রতিনিধি | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 174 বার পঠিত

ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ৩নং ফেনার বাঁক ইউনিয়নের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ফেনার বাঁক ইউনিয়নের লক্ষীপুর বাজারে জামায়াতের আমির মোসায়েল আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শূরা কর্ম পরিষদ সদস্য নরুল ইসলাম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সিরাজুল হক ওলী, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান, সেক্রেটারী ফখরুল আলম চৌধুরী, সদর ইউনিয়নের সভাপতি আব্দুল মুহিত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনার বাঁক ইউনিয়নের অর্থ সম্পাদক দ্বীন ইসলাম ৯নং ওর্য়াডের সভাপতি গোলাম কাদির ফরহাদ, সেক্রেটারী আসান উল্লাহ, ৫নং ওর্য়াডের সভাপতি উমওমর ফারুক, সেক্রেটারী আবু তাহের, ৭ নং ওর্য়াডের সভাপতি আমিন উদ্দিন প্রমূখ।

Posted ৯:৫৮ পিএম | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


