



গোয়াইনঘাট প্রতিনিধি | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 154 বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে ৩ দিন আমদানি- রপ্তানি বন্ধ থাকবে। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট পার্সপোর্ট-ভিসাধারীরা আসা যাওয়ার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বুধবার (৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আমিনুল হক।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আমিনুল হক জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার জরুরি কার্যক্রম কিছুটা চলমান থাকবে তবে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৩ দিন তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সোমবার থেকে আবারও তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।

Posted ১০:২২ পিএম | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


