শিরোনাম >>
শিরোনাম >>

শনিবার চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   170 বার পঠিত

শনিবার চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

ফাইল ছবি

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে শনিবার (২৫ মে) চীন যাচ্ছে আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এদিন দুপুর ২টা ৫৫ মিনিটে দেশত্যাগ করবেন তারা।

স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন।

সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধিদলের সদস্যরা। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।

সফর শেষে ৫ জুন দেশে ফিরবেন তারা। বিষয়টি নিশ্চিত করেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ। তিনি যুগান্তরকে বলেন, চীন সফরের জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।

সফর কেন্দ্র করে ২১ মে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ এবং ডিনার করেন আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তারা।

২২ মে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে সফরের বিস্তারিত বিষয় তুলে ধরেন তারা।

Posted ১০:৩২ পিএম | শুক্রবার, ২৪ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com