শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে নগদ অর্থ বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   175 বার পঠিত

জগন্নাথপুরে নগদ অর্থ বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামে করিম ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যাগে রমজান মাসকে সামনে রেখে এলাকার হতদরিদ্র ২০০ পরিবারের সদস্যদের হাতে নগদ ১২ লাখ টাকা বিতরণ করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এ উপলক্ষে এক সভা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল করিম গনির সভাপতিত্বে ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার এনামুল হক রেনুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, সিলেট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেলিম, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার আহসান হাবিব কলিন্স, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পাইলগাঁও ইউপি সদস্য শাহান আহমেদ প্রমুখ। পরে ২০০ পরিবারের মধ্যে নগদ ১২ লাখ টাকা বিতরণ করা হয়।

Posted ১২:০৪ এএম | বুধবার, ০৬ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com