



শান্তিগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 183 বার পঠিত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আমদাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোকা রঞ্জন দাস শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে পরলোকগমন করেন।
বীর মুক্তিযোদ্ধা খোকা রঞ্জন দাসের অন্তিম যাত্রায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বীর মুক্তিযোদ্ধা খোকা রঞ্জন দাসকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
তিনি আমদাবাদ গ্রামের মৃত পিয়ারী মোহান দাসের ছেলে এবং মৃত্যুকালে ৩ মেয়ে ও ২ ছেলে ও স্ত্রী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা খোকা রঞ্জন দাসের মৃত্যুতে গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মান্নান এমপি, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আতাউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। পরিশেষে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মান্নান এমপি রাষ্ট্রের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

Posted ৯:০৯ পিএম | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


