শিরোনাম >>
শিরোনাম >>

কুলাউড়ায় বসতঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি   |   মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   177 বার পঠিত

কুলাউড়ায় বসতঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়ায় নিজ বসত ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল আহাদ শফি (৩২) নামে এক ব্যবসায়ী। নিহত ব্যবসায়ী কুলাউড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বিহালা গ্রামের আব্দুল বাসিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী শফির ঝুলন্ত লাশ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। ব্যবসায়িক কারণে বিভিন্নভাবে ঋণগ্রস্থ হওয়ায় হতাশা থেকে শফি আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের দাবি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আসল রহস্য জানা যাবে।

Posted ১১:০৪ পিএম | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com