শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জগন্নাথপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   185 বার পঠিত

জগন্নাথপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিনারা আশা, জগন্নাথপুর অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুশংকর পাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ প্রমুখ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Posted ১১:০৮ পিএম | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com