শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে ১১ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   267 বার পঠিত

গোয়াইনঘাটে ১১ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন গ্রেফতার

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার জাতুগ্রাম গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে ইকবাল আহমদ (রুবেল), লুনি হাওর গ্রামের মৃত রহিম বক্স এর ছেলে আবুল আহমদ, লেঙ্গুরা গ্রামের ফয়জুর রহমানের ছেলে রুফুল আমিন, লাটি গ্রামের হাজী সামছুল হকের ছেলে রিয়াজ উদ্দিন (৩৫), ঘোষগ্রাম (দাতারি) গ্রামের নুজুব আলীর ছেলে মজিবুর রহমান। লুনি গ্রামের রহিম বক্সের ছেলে আবুল হোসেন।

পুলিশ জানায়, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভুক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধরাবাহিকতায় শনিবার (১০ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট থানার একাধিক অভিযানিক দল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নির্দেশনায় রাতভর অভিযান করে ১১ বছর পলাতক আসামি ও সিআর সাজাপ্রাপ্ত, সাধারণ পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই জাহাঙ্গীর আলম প্রেসবিজ্ঞপ্তিতে জানান, থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের নির্দেশনায় শনিবার রাতে গোয়াইনঘাট থানা পুলিশের একাধিক অভিযানিক দল রাতভর অভিযান চালায়। অভিযানে ১১ বছর ধরে পলাতক আসামি, সিআর সাজাপ্রাপ্ত, সাধারণ পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Posted ৮:৩৮ পিএম | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com