শিরোনাম >>
শিরোনাম >>

দক্ষিণ সুরমায় জালালপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকের মধ্যে সার বিতরণ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   179 বার পঠিত

দক্ষিণ সুরমায় জালালপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকের মধ্যে সার বিতরণ

‘সমৃদ্ধ কৃষি, সমৃদ্ধ এলাকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১০ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমায় সামাজিক সংগঠন জালালপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে জালালপুরের কৃষি সম্প্রসারণে ওয়ার্ড ভিত্তিক প্রান্তিক কৃষকের মধ্যে সার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান অপুর উপস্থাপনায় ও সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাইদুল আলম।

অতিথি হিশেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জালালপুর প্রভাতী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন রুকন, ১ নং ওয়ার্ডের মেম্বার ফজির আলী, বিশিষ্ট ব্যবসায়ী লায়েক উদ্দীন, এস এম ফাহিম।

বক্তারা জালালপুরের কৃষি ও কৃষকের উন্নয়নে জালালপুর উন্নয়ন সংস্থার এমন কর্মকাণ্ডকে উৎসাহ প্রদান করেন এবং সচেতন মহলের প্রতি এহেন কার্যক্রমকে ভবিষ্যতে আরও এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের সহ অর্থ সম্পাদক জাহিদ মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন- সংগঠনের প্রচার সম্পাদক হাসান আহমদ, দপ্তর সম্পাদক উজ্জ্বল আহমদ নাহিদ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহফুজুর রহমান কৃষক -কৃষানিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার ও কীটনাশকের সঠিক প্রয়োগের মাধ্যমে এলাকার কৃষিকে সমৃদ্ধ ও প্রসিদ্ধ করে গড়ে তুলতে তাগিদ দেন।

Posted ১১:৫২ পিএম | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com