শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে চোরাই ৯টি গরু উদ্ধার, গ্রেপ্তার ১

জগন্নাথপুর প্রতিনিধি   |   শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   168 বার পঠিত

জগন্নাথপুরে চোরাই ৯টি গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাম্প্রতিককালে চুরি যাওয়া গরুগুলো থেকে ৯টি গরু উদ্ধার ও চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় গত ৩ ফেব্রুয়ারি উপজেলার মীরপুর ইউনিয়নের হাছানফাতেমাপুর গ্রামের নূর উদ্দিনের তিনটি গরু চুরি হয়। এবিষয়ে তিনি জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং সন্দেহ জনক উপজেলার উত্তর গড়গড়ি গ্রামের হিরন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার গড়গড়ি গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে ৯টি চোরাই গরু উদ্ধার করা হয়।

জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে নুর উদ্দিনের দুটি গরু রয়েছে। এছাড়াও আরও ৭টি চোরাই গরু পাওয়া যায়। গরুগুলো পুলিশ হেফাজতে রয়েছে। চোরচক্রের সদস্যকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Posted ১০:৫৩ পিএম | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com