শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে ইনোভেটর বইপড়া উৎসব অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   174 বার পঠিত

গোয়াইনঘাটে ইনোভেটর বইপড়া উৎসব অনুষ্ঠিত

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বইমুখী করতে এবং ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাটে সিলেট জেলা পরিষদ ইনোভেটর বইপড়া উৎসব উপলক্ষে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাসের সভাপতিত্বে এবং ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।

বইপড়া উৎসব উপলক্ষে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত দেবনাথ, পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ শহীদ, কোওর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাশ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মারুফা আক্তার ইমু ও পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের ১শ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

জানা যায়, সিলেট জেলা পরিষদের অর্থায়নে ও ইনোভেটরের সহযোগিতায় ২০২০ সাল থেকে শুধুমাত্র জেলা পর্যায়ে বই পড়া উৎসবের আয়োজন করে আসছে। কিন্তু এবার উপজেলা পর্যায়ে এ কর্মসূচি সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার গোয়াইনঘাটে বই পড়া উৎসব উপলক্ষে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ মার্চ ১শ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করবে সিলেট জেলা পরিষদ।

Posted ৭:২১ পিএম | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com