রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ার তিন সদস্যের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   219 বার পঠিত

নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ার তিন সদস্যের প্রতিনিধিদল

নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ার তিন সদস্যের প্রতিনিধিদল

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে রাশিয়ার তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।

শনিবার (৬ জানুয়ারি) ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া থেকে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুটব।

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে ১২৭ জন বিদেশি পর্যবেক্ষক আসছেন। এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক ভোট পর্যবেক্ষণে অ্যাক্রেডিটেশন পেয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:৪৬ অপরাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com