শিরোনাম >>
শিরোনাম >>

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   481 বার পঠিত

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

ফাইল ছবি

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষার সময়সূচি (রুটিন) বৃহস্পতিবারই প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এতে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত ২৮ জুলাই এই পরীক্ষার ফল প্রকাশিত হয়।
কোভিড মহামাারির পর দেশে মাধ্যমিক পরীক্ষার সূচি এলোমেলো হয়ে যায়। আগামী বছরের পরীক্ষার মাধ্যমে অনেকটা স্বাভাবিক ধারায় ফিরতে যাচ্ছে এসএসসি ও সমামানের পরীক্ষা।
১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে আগামী বছরের মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে।

Posted ১২:৩৩ এএম | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com