বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   38 বার পঠিত

কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপি  উদ্যোগে  বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হহয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর বাস স্ট্যান্ড টার্মিনাল চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল  সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে থেকে  বাসযোগে ও পায়ে হেঁটে খন্ঠ খন্ড শান্তিপূর্ণ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালি নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা   সমাবেশে যোগদান করেন। আনন্দ মিছিল ও  র‍্যালিতে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ও দলীয় বিভিন্ন স্লোগানে কালিয়াকৈর বাজার ও বাসস্ট্যান্ড চত্বর এলাকা  মুখরিত হয়ে ওঠে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করেনবিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির  খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
 সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি  ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ  আব্দুল লতিফ,  কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদ, বিএনপি নেতা হযরত আলী মিলন প্রমুখ।  বিশাল  বর্ণাঢ্য র‍্যালি কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বর থেকে শুরু হয়ে কালিয়াকৈর বাজার রোড, ফুলবাড়িয়া রোড, বংশাই সেতু, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বাইপাস  বাস স্ট্যান্ড, শ্রীফলতলী  মোড় , ট্রাক স্ট্যান্ড হয়ে  দীর্ঘ ৪ কিলোমিটার  প্রদক্ষিণ  শেষে কালিয়াকৈর বাসষ্ট্যান্ড  চত্বরে এসে শেষ হয়।
Facebook Comments Box

Posted ৭:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com