



জগন্নাথপুর প্রতিনিধি | শনিবার, ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌরএলাকার ভবানীপুর বৈধাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।
শনিবার (১ আগষ্ট) সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল উদ্ধার কাজে ঘটনাস্থলে কাজ করছে।
নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ, (৪৫) অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয় এলাকাবাসী জানান, স্থানীয় মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় ভবানীপুুরের কয়েকজন হিন্দু ধর্মের লোকজন গিয়েছিলেন। রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ হেমেন্ড দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ শুরু করেছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

Posted ৬:২৬ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


