শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে  জুলাই শহীদ  দিবস পালিত :  জুলাই যুদ্ধাদের তালিকা সংশোধনের দাবি 

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

কালিয়াকৈরে  জুলাই শহীদ  দিবস পালিত :  জুলাই যুদ্ধাদের তালিকা সংশোধনের দাবি 
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস -২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর  উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন। উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান, জুলাই যুদ্ধাদের মধ্যে সাহানাজ আক্তার সাহারা,   মোঃ আনিছুর রহমান, মান্নান মিয়া, লিটন বেপারী, সাব্বির আহমেদ সবুজ প্রমুখ।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ জুলাই কোটা বিরোধী আন্দোলন  ও আওয়ামী ফ্যাসিবাদী সরকার হটাও আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশব্যাপী গণ আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায়। এ দিনটি স্মরণে ১৬ জুলাইকে “জুলাই দিবস  ”  হিসেবে  ঘোষণা করা হয়। জুলাই গণ আন্দোলনে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে  এ দিনটিকে “ক”শ্রেণীর জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে বর্তমান   সরকার।
কালিয়াকৈর  উপজেলার জুলাই  যুদ্ধাদের তালিকা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে রাজপথে আন্দোলনকারী পায়ে গুলিতে আহত জুলাই যুদ্ধা কাশেম মন্ডল জানান, জুলাই যোদ্ধাদের গ্যাজেটভুক্ত তালিকার বিষয়টি পরে জানতে পারি। আমার মত আরো শতাধিক আহত জুলাই যুদ্ধা তালিকাভুক্ত হয়নি।  অনেককেই আন্দোলনে ছিল না কিন্তু তালিকাভুক্ত হয়ে জুলাই ভাতা গ্রহণ করছে।   কালিয়াকৈর উপজেলার  জুলাই যুদ্ধা তালিকা সংশোধন করে প্রকৃত জুলাইযোদ্ধাদের   গেজেট ভুক্ত  করার জন্য জুলাই গণ অভ্যুত্থান
অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জুর আহ্বান জানাচ্ছি।
 উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান জানান, উপজেলার অনেক জুলাই যোদ্ধা সময়মতো আবেদন না করায় গেজেট ভুক্ত হয়নি। বিষয়টি স্থানীয় এমপি মহোদয় অবগত আছেন। এ ব্যাপারে কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Facebook Comments Box

Posted ৯:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com