দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসা ছাত্র মো: আল ইমরান (১৫) নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্র ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কালিগাঁও গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে।
জানা গেছে কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়ার মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসা ও এতিমখানা দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
জানা যায় ২৬ জুন শুক্রবার বেলা আনুমানিক ১১ টার দিকে উপজেলার মুকুন্দপুর শ্মশান ঘাটের পূর্ব পাশে মাদ্রাসা থেকে ১ কিলোমিটার দূরে ঢেপা নদীতে মো.আল ইমরান, মো. সাকিব, মো.আলআমিন এবং মো. ফেরদৌস নদীর পাড়ে খেলার উদ্দেশ্যে যায়।
এ সময় আল ইমরান সাঁতার কাটার জন্য নদীতে নামলে নদীতে স্রোত থাকায় সে তলিয়ে যায়।
নদীতে প্রবল স্রোত থাকায় স্থানীয় এক ব্যক্তি উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে উপস্থিত অন্যান্য ছাত্ররা মাদ্রাসা কর্তৃপক্ষকে সংবাদ দিলে মাদ্রাসা কর্তৃপক্ষ কাহারোল ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় উদ্ধার কার্যক্রম চলমান রেখে রংপুর ডুবুরি দলকে খবর দেয়।
রংপুর ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা দিন শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কাহারোল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম জানান, নিখোঁজ ছাত্রকে উদ্ধার করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে কিন্তু নদীতে প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন কাহরোল বোঁচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম