মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাজ্যের নিউহাম কাউন্সিল নির্বাচনে সুনামগঞ্জের শাহ সানোয়ার হোসেন কাউন্সিলর নির্বাচিত

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

যুক্তরাজ্যের নিউহাম কাউন্সিল নির্বাচনে সুনামগঞ্জের শাহ সানোয়ার হোসেন কাউন্সিলর নির্বাচিত

শাহ সানোয়ার হোসেন যুক্তরাজ্যের লন্ডন বারার নিউহাম কাউন্সিল থেকে লেবার পার্টির প্রার্থী হয়ে ওয়ার্ডের সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত বৃটেনের লেবার পার্টির সাথে অংগাংগিভাবে জরিত।

দেশ থেকে এল, এল, বি অধ্যয়ন শেষে যুক্তরাজ্যে পারি জমান, সেখান থেকে আবার লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি থেকে বি, বি, এ অধ্যয়ন করেন।
তিনি যুক্তরাজ্যে পেশাগতভাবে গত ২৬ বছর যাবত বৃটেনে পোষ্ট অফিসে কর্মরত ও পোষ্ট অফিস (রয়াল মেইল) ইষ্ট লন্ডন ডিস্ট্রিক অফিসের সাবেক ওয়ার্ক এরিয়া ম্যানেজার।

বর্তমানে CWU Trade Union, UK এর রমফর্ড ডিসট্রিক্ট ব্রাঞ্চের বার বার নির্বাচিত Political officer ও BAME officer.

তিনি দক্ষিন সুনামগঞ্জ প্রবাসী সংসদ, ইউ,কে ও সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ, কে এর সাবেক সভাপতি।এ ছাড়া তিনি বৃটেনের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।

উনার জন্মস্থান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামে। তিনি বর্তমানে যুক্তরাজ্যের পুর্ব লন্ডনের নিউহাম বারায় বসবাস করেন। তিনি দুই সন্তানেরj জনক, ছেলে এরোস্পেইছ ইঞ্জিনিয়ার, ছেলের বউ আরকিট্যাক্ট ( ইঞ্জিনিয়ার),মেয়ে ইউনিভার্সিটিতে অধ্যয়ন রত। উনার স্ত্রী পুর্ব লন্ডনের একটি অভিজাত কলেজেইট হাই স্কুলের ডেপুটি হেড টিচার।
উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনাকরি।

Facebook Comments Box

Posted ৮:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com