



জামালগঞ্জ প্রতিনিধি | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

বৃষ্টির পানি জমে হাওড়ের ফসল ডুবে যাওয়ার শঙ্কায় জামালগঞ্জ উপজেলার পাগনা হাওরের কৃষকরা।
পড়ে স্হানীয় কৃষক এলাবাসী ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের প্রায় ৫.শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে মাটি কেটে বস্তা দিয়ে বাঁধ দেন।
রবিবার (১৯ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েক দিন ধরে টানা বৃষ্টির পানিতে পাগনার হাওরের একটি অংশ পানিতে তলিয়ে গেছে।বিস্তর্ণ হাওরের ফসল হুমকির মুখে উজান থেকে গড়িয়ে পাগনার হাওরে ডুকছে বৃষ্টির জমে থাকা পানি।

এ বৃষ্টির পানি থেকে ফসল বাচাঁতে স্বেচ্ছাশ্রমে লম্বা বাঁধে মাটি দিচ্ছেন ফেনার বাঁক ইউনিয়নের লক্ষী পুর গ্রামের কৃষকরা।
কৃষকরা জানান এক সপ্তাহের চলমান বৃষ্টির পানি জমে উপজেলার পাগনার হাওরের একটি অংশ কাঁচা ফসল তলিয়ে গেছে। দিনে দিনে মাটিতে ভরাট হয়ে নদী খাল জলাশয়, জমি শমতল হওয়ার কারণে বৃষ্টির পানি এখন ফসল হানির কারণ হয়ে দাড়িয়েছে।তাই ফসল বাঁচাতে প্রায় ৫শতাধিক কৃষক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকা বাসীর সহযোগিতায় মাটি খেটে বস্তা দিয়ে বাঁধ দিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফেনার বাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, সদস্য হাজী নবী হোসেন, গ্রামের প্রবীণ মুরব্বী জিয়া উদ্দিন, ইউপি সদস্য শাফায়েত উল্লাহ দয়াল, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা সমাজ কর্মী জাকির হোসেন, শিপনসহ সর্বস্তরের জনগণ।

Posted ৯:০২ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


