রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিকেএম শান্তিগঞ্জ উপজেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

বিকেএম শান্তিগঞ্জ উপজেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আগামী ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যান ঢাকায় গণ ভোটের রায় বাস্তবায়নের দাবীতে বিশাল গণ সমাবেশ সফলের লক্ষ্যে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় শান্তিগঞ্জ বাজার অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখা সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সহ সভাপতি হাফিজ মাওলানা নাজমুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেল, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা এনামুল হক, সহ প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, সদস্য মাওলানা আবুল হাসনাত, হাফিজ মাওলানা জুনাইদ কবির প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ সংগঠনের গণ সমাবেশ সফলের লক্ষ্যে ও সংগঠনের কার্যক্রম জোরদার করার জন্য ব্যাপক আলোচনা করা হয়।

Facebook Comments Box

Posted ৯:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com