বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   61 বার পঠিত

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
গাজীপুরের কালিয়াকৈরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে   উপজেলা পরিষদের সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল)  সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায়  সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন।
সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা, উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  ও উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কর্তৃক সংস্কৃতিক অনুষ্ঠান , বৈশাখী মেলা ও পিঠা উৎসবের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসি অপারেশন মোঃ রবিউল ইসলাম, পৌর নির্বাহী জাহিদুল আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা জাসাস আহবায়ক মোঃ শাহ এরশাদ ফকির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, উপজেলা জাসাস যুগ্ম আহবায়ক প্রিন্স ইমাম, সদস্য সচিব প্রিয় আলমগীর, উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পী বৃন্দ ।
Facebook Comments Box

Posted ৯:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com