মঙ্গলবার ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

গাজীপুর প্রতিনিধি   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

কালিয়াকৈরে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

গাজীপুর-১ আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য  মেয়র মো. মজিবুর রহমানের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ ও সহযোগী  সংগঠনের যৌথ আয়োজনে গাজীপুর-১ আসনে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য  মেয়র মো. মজিবুর রহমানের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক  ফেডারেশনের সাধারণ সম্পাদক-মো. হুমায়ুন কবীর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

মো.হারুন-অর- রশিদ ও মো.হজরত আলী মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য  মেয়র মো. মজিবুর রহমান, পৌর বিএনপি সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখতারুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো.শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.রিয়াজউদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ, বিএনপি নেতা মিজানুর রহমান শেলী, আবিদুর রহমান খোকন, মুখলেছুর রহমান মাস্টার,  ভিপি শাজাহান সিরাজ, ভিপি শামীম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, শামসুজ্জামান শিবলি বকশি,মো. শামসুল আলম সরকার, মো.নুরুল আমিন , আমজাদ হোসেন, জয়নাল আবেদিন, তপন খান, মো.সুলতান উদ্দিন, এড.জাকির হোসেন, এড. রফিকুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৭:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com