বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে কৃষি অধিদপ্তর কর্তৃক দিনব্যাপী মাঠ দিবস অনুষ্ঠিত 

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   99 বার পঠিত

কালিয়াকৈরে কৃষি অধিদপ্তর কর্তৃক দিনব্যাপী মাঠ দিবস অনুষ্ঠিত 
গাজীপুরের  কালিয়াকৈরে  মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার  (৩ ফেব্রুয়ারি) কালিয়াকৈর  উপজেলার অডিটোরিয়ামে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক দিনব্যাপী এ মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা   হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম । এতে  সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলার কৃষি  অফিসার মো. জাহিদ হাসান।
অন্যান্যের মধ্যে   উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বীজ  প্রত্যয়ন  অফিসার মো. আব্দুল হাই,  মো. আব্দুল মতিন, অতিরিক্ত উপ পরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ),সঞ্জয় কুমার পাল, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুর। মাশরুম চাষ সম্প্রসারণ এর মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরন প্রকল্পের সিনিয়র মনিটরিং ও মূল্যায়ন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান ও সিনিয়র মনিটরিং ও মূল্যায়ন অফিসার  রিপন প্রসাদ সাহা।উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মৎস অফিসার  নাজমুল হুদা,  অতিরিক্ত কৃষি অফিসার সাবিহা আক্তার ও কৃষি সম্প্রসারণ অফিসার আতিক আহমেদ ফাত্তাহ ও মো গোলাম মোস্তফা।
Facebook Comments Box

Posted ৮:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com