



সুনামগঞ্জ প্রতিনিধি | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 76 বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক ধর্মমমন্ত্রী মুফতী ওয়াক্কাস, শেখ মাও. মফিজুর রহমান, পঞ্চগ্রাম কামরূপদলং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শেখ আকবর আলী(বড় হুজুর), মাও. আব্দুর রশিদ, আজর আলী মুনসী, মাও. কুতুব উদ্দীন, ক্বারী মাও. নুরুল হক, মাও. নুরুল আমীন, শহীদ মাও. আছাদ আহমদ, স্মরণে দোয়া ও অসচ্ছ, অন্ধ, প্রতিবন্ধী, এবং ইমাম মোয়াজ্জিনদের মধ্যে শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে শেখ ইস্কন্দর আলী ও সংস্থার সভাপতি ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ’র যৌথ সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ওয়ারিছ উদ্দীন’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেখ মাওলানা ডা. আব্দুল ওয়াহিদ,ক্বারী সিরাজুল হক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল মুকিত, সমাজসেবী মনসুর আলী, জহির আলী, আঙ্গুর মিয়া, তোফায়েল আহমদ, রাজা মিয়া, রশিদ আলী, হাফিজ মাওলানা আবু তাহের, হাফিজ হোসাইন আহমদ, হাফিজ আখতার, হাফিজ মহি উদ্দীন, জিল্লুর রহমান সহ প্রমূখ।

Posted ৮:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


