



কাহারোল দিনাজপুর প্রতিনিধি | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত

দিনাজপুরের কাহারোলে ধান ক্ষেত থেকে তৃতীয় লিঙ্গের এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার কৃত ব্যক্তির নাম কামাল হোসেন (৩৫), তার বাড়ি কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের ডহচি গ্রামের নুর মিয়া ছেলে।
কাহারোল থানা পুলিশ পরিদর্শক তদন্ত শ্যামল কুমার বর্মন জানান, গতকাল ৮ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয়রা উপজেলার ডাবোর ইউনিয়নের কোটগাও এলাকয় ধানক্ষে লাশটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে কাহারোল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করে । কাহারোল থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহেল রানা জানান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কাহারোল থানায় নিয়মিত একটি মামলা রেকর্ড করা হয়েছে ।

Posted ৬:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


