শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ০৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন হয়েছে। শনিবার  দুপুর সাড়ে ১২টায় শান্তিগঞ্জস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।

সাধারণ সম্পাদক সোহেল তালুকদারের পরিচালনায় সভায় প্রেসক্লাবের নানাবিধ দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এসময় ক্লাবটিকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে নিতে সকল সদস্য মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

মাসিক সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান,কার্যকরী সদস্য হাফিজ মোশাহিদ আহমদ, নির্বাহী সদস্য আলাল হোসেন, নোহান আরেফিন নেওয়াজ, কূহিনুর রহমান নাহিদ, সদস্য মামুন আহমদ, আবদুর রহমান জামী, ফাহিম আহমদ, তোফায়েল আহমদ।

Facebook Comments Box

Posted ৬:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com