মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দিনাজপুর-১ বিএনপি’র দলীয় মনোনয়ন পেলেন মনজুরুল ইসলাম

কাহারোল দিনাজপুর প্রতিনিধি    |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

দিনাজপুর-১ বিএনপি’র দলীয় মনোনয়ন পেলেন মনজুরুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ১ বীরগঞ্জ কাহারোল আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’  দলীয় মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য  ও বীরগঞ্জ  উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু ।

মনোনয়ন পেয়ে গতকাল ঢাকা থেকে তার নির্বাচনী এলাকায় আসার পথে কাহারোল উপজেলার ১০ মাইলে দলীয় নেতাকর্মীরা তাকে সম্বর্ধনা দিয়েছে। এ সময় দলীয় নেতা কর্মি ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি  তার বক্তব্যে বীরগঞ্জ ও কাহারোল  দুই উপজেলার দলীয় নেতাকর্মী, সমর্থকদের  ধানের শীষের পক্ষে থাকার জন্য অনুরোধ জানান । এ সময় তাকে দেয়া ধনা অনুষ্ঠানে হাজার হাজার দলীয় নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন এবং এবং আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, কাহারোল উপজেলা জাতীয়তা আদি   মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com