



কাহারোল প্রতিনিধি | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 147 বার পঠিত

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি কাহারোল বাজারের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
কাহারোল উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক শামীম ইসলাম, কাহারোল উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন, কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অলিউর রহমান, কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাহারোল উপজেলা বিএনপির সদস্য ইমরান সরদার, কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক জুয়েল রানা, কাহারোল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মতিউর রহমান, যুবদল নেতা লাবু সরকার, ফয়সাল সরকার, জিএম সরকার প্রমুখ।

Posted ৪:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


