শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্রামের দরিদ্র মানুষের সুবিচারের আশ্রয়স্থল গ্রাম আতালত : অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

গ্রামের দরিদ্র মানুষের সুবিচারের আশ্রয়স্থল গ্রাম আতালত : অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ গ্রাম আদালত ৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক সুরাইয়া আক্তার জাহান বলেছেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত দরিদ্র মানুষের সুবিচারের আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। মানুষ মৌলিক অধিকার বাস্তবায়নে সমাজের অন্যায় অবিচারের সুষ্ঠু সমাধানে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে গ্রাম আদালত। আমরা আশা করি দেশের খেটে খাওয়া মানুষের সামাজিক ও পারিবারিক কলহ নিরশনে গ্রাম আদালতই তাদের আশ্রয়স্থল।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মতিউর রহমান খানের সভাপতিত্বে, উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন ও অংশীজনদের সাথে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব শামসুল হক, প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে মেডিকেল অফিসার ঝিনুক রানী দাস, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া সহ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সংবাদকর্মী আবু সাঈদ, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ সহ প্রমূখ।

Facebook Comments Box

Posted ৮:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com