মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে  জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্পে উপজেলা ও পৌর  বিএনপির  উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় কাালিয়াকৈর আশেক নগর পার্কে উপজেলা ও পৌর  বিএনপির  উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল লতিফ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ভিপি শাহজাহান সিরাজ।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক  ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবীর খান। অনুষ্ঠানে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আখতার উজ্জামান , পৌর  বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মো. মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সাবেক সহ -সভাপতি মো.মোখলেছুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হযরত আলী মিলন, জেলা শ্রমিক দলের আহবায়ক মো.মিনার উদ্দিন, পৌর  যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:১৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com