শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে নিরাপদ সড়ক দিবস পালিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

আমতলীতে নিরাপদ সড়ক দিবস পালিত

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনও সম্পদের ক্ষতি’ এ স্লোগানের মধ্যে দিয়ে বরগুনা জেলার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বুধবার বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, আমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাইদুল ইসলাম, ট্রাফিক সার্জন মো. সোয়াইবুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহম্মেদ, এনসিপির আহ্বায়ক বায়জিদ হোসেন, ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার মো. মোস্তফা, সাংবাদিক মো. জাকির হোসেন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com