শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাহারোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাহারোল দিনাজপুর প্রতিনিধি    |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   171 বার পঠিত

কাহারোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্মিলিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে। পল্লীশ্রী ও ইএসডিও স্রাইফ সহযোগিতায়। রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ  বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

দিবসটি  উপলক্ষ্যে দুর্যোগে ভূমিকম্প অগ্নিকাণ্ড করনীয় বিভিন্ন বিষয়ে মহড়া , র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সরকার এর সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপদেশ মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাসুদ রানা, কাহারোল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনওয়াজ বাবু। ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক , শিক্ষার্থী, পল্লীশ্রী কর্মী , ইএসডিও কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com