



আমতলী (বরগুনা) প্রতিনিধি | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 88 বার পঠিত

‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’ এই শ্লোগান নিয়ে আমতলীতে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সিপিপি, নজরুল স্মৃতি সংসদ- এনএসএস, ওয়ার্ল্ড ভিশন, এফএইচ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিতায় আমতলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ দিবসটি পালনের আয়োজন করে।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদসিক্ষণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুম, সাংবাদিক জাকির হোসেন, রেজাউল করিম, এফএইচ এসোসিয়েশন আমতলী উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন , এনএসএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর দৃদুল সরকার, এনএসএস এর আর এম এনসিএ এইচ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হারেছ আল মামুন, মনোজ দাস, খোকন দাস প্রমুখ।
র্যালি শেষে আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ অগ্নিনির্বাপকের কলা কৌশল প্রদর্শন করেন।

Posted ৯:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


