শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

জগন্নাথপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

জগন্নাথপুরে বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। রীতি অনুযায়ী বিজয়া দশমীতে বির্জন দেওয়া হয় দুর্গা দেবীকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দশমীর সকাল থেকেই মান্ডপে মান্ডপে বেজে ওঠে বিদায় বিষাদের করুণ সুর। এবার জগন্নাথপুর উপজেলায় ৩৭টি মান্ডপ সার্বজনীন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩৭টি পূজা মান্ডপ থেকে পৃথকভাবে দুপুর থেকেই শুরু হয় বিসর্জন। রানীগঞ্জ ইউনিয়ন জগন্নাথ আখড়া থেকে দুপুর ১২ টায় কুশিয়ারা কুশিয়ারা নদীর খেয়াঘাটে দুর্গাদেবীকে বিসর্জন দেওয়া হয়। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।
এছাড়াও উপজেলার নলজুর ও বরাঙ্গ নদীত সহ বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হয়। এবার শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করায় পূজা আয়োজক কমিটি সন্তুষ্টি প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ১০:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com