শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে বন বিভাগের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে দুই গ্রামবাসীর মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

গোয়াইনঘাটে বন বিভাগের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে দুই গ্রামবাসীর মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাটে স্থানীয় সালুটিকর ও রাতারগুল বন বিভাগ কর্তৃক মিথ্যা মামলা দিয়ে ৬ জনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী জাঙ্গাইল ও বিরকুলী গ্রামবাসী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় গোয়াইনঘাট – সালুটিকর সড়কের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে জাঙ্গাইল ও বিরকুলি দুই গ্রামের সহস্রাধিক জনতার উপস্থিতিতে এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন,ডিমার্কেশ করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভাগের সম্পত্তি বন বিভাগ বুঝে নিবে, আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন হয়রানি, এমন কি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মামলা দিয়ে হয়রানি করা যাবে না।যার নামে বিআরএস পর্চা রয়েছে তার খাজনা নেওয়া এবং এসব জায়গায় বনায়ন বন্ধ করতে হবে।ডিমার্কেশ করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে।

বক্তরা আরোও বলেন,বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তি সহ ৬ জনকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মালা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।এসব ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে তাদের কে মুক্তি দিতে হবে।অন্যথায় বন বিভাগের এই মিথ্যা মামলা থেকে মুক্তি না দিলে বিশাল কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তার ।

অনুষ্ঠিত মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও আলীম উদ্দিন ও রুবেল আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট – ৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮ নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ,এডভোকেট লিয়াকত আলী।এছাড়াও বক্তব্য রাখেন নন্দিরগাওঁ দারুস সালাম মাদরাসার মুহতামীম মাওলানা রফিক আহমদ মহল্লী, আনোয়ার হোসেন, মনজুর আহমদ, তাজ উদ্দিন, জালাল উদ্দীন, মিছবাহ উদ্দিন সহ অনেকে।

এ দিকে গত রোববার বন বিভাগ কর্তৃক আদালতে দায়ের করা একটি সিআর মামলার ৬ জন আসামী আদালতে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে ৬ জন কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তারা হলেন, উপজেলার তোয়াকুল ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক সদস্য ও তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামস উদ্দিন আল আজাদ, সাবেক ইউপি সদস্য আব্দুল মনাফ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও এলাকার মুরব্বি কামাল হোসেন।

Facebook Comments Box

Posted ১০:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com