



গাজীপুর প্রতিনিধি | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 227 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু সম্প্রদায়ের বাৎসরিক ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ খ্রি. পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধর্মীয় ও সামাজিক উৎসব পালনে উৎসাহ ও উদ্দীপনর মধ্য দিয়ে উপজেলায় মোট ১৩৯টি মন্ডপে পূজা উদযাপন করা হচ্ছে। সরকারিভাবে প্রতিটি পূজা মন্ডপে ১৮ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
কালিয়াকৈর শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি জানান, কালিয়াকৈর উপজেলায় এবছর পৌর সভা সহ ৯টি ইউনিয়নে একক ও সার্বজনীন ভাবে সর্বমোট ১৩৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে প্রতিটি পূজা মন্ডপে সরকারি ভাবে ১৮ হাজার টাকা করে অনুদান প্রধান করা হয়েছে। সর্বমোট ১৩৯টি পূজা মন্ডপে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। উপজেলার মধ্যে পৌর সভা এলাকায় ১৯টি, ফুলবাড়ীয়া ইউনিয়নেঃ ৪টি, চাপাইর ইউনিয়নে ১৭টি, বোয়ালী ইউনিয়নে ১২টি, মৌচাক ইউনিয়নে ৯টি, শ্রীফলডলী ইউনিয়নে ১৪টি, ঢালজোড়া ইউনিয়নে ১৯টি, আটাবহ ইউনিয়নে ১৭টি, সূত্রাপুর ইউনিয়নে ১৯টি, মধ্যপাড়া ইউনিয়নে ১৯টি।
উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার জানান, এবছর শান্তিপূর্ণভাবে ও ব্যাপক উৎসব মুখর পরিবেশে সারদীয় দুর্গাপূজা পালন করছি। পূজামন্ডপগুলোতে সরকারিভাবে আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূজা উদযাপন দিবসের মধ্যে রয়েছে- ২৮ সেপ্টেম্বর রোববার -মহাষষ্ঠী আনুষ্ঠানিকতা শুরু, ২৯ সেপ্টেম্বর সোমবার-মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার-মহাঅষ্টমী, ১ অক্টোবর বুধবার মহানবমী ২ অক্টোবর বৃহস্পতিবার-বিজয়া দশমী। বিজয়া দশমী (প্রতিমা বিসর্জন) এলাকা হচ্ছেঃ কালিয়াকৈর বংশী ও তুরাগ নদীর মোহনা, বোয়ালী রঘুনাথপুর নদীর পাড়, বলিয়াদী বংশী নদীর পাড় ও বেনুপুর বংশী নদীর পাড়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ জানান, উপজেলার হিন্দু সম্প্রদায়ের বাৎসরিক ধর্মীয় উৎসব সারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য ১৩৯ টি পূজা মন্ডপ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সাথে উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. জাফর আলী খান জানান, প্রতিটি পূজা মন্ডপে ও এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আইন শৃঙ্খল্য বাহিনী সার্বক্ষনিক মনিটরিং করছে।

Posted ১০:২০ অপরাহ্ণ | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


