শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শহীদ মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসার দাবীতে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   228 বার পঠিত

শহীদ মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসার দাবীতে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শহীদ মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে সিলেট- সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ উপ্তিরপারীর সভাপতিত্বে, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহবুব’র যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, জয়কলস মাদ্রাসার শিক্ষক ক্বারী সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, ইশা আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মুহসীন আহমদ, মুফতি মুনাজির আহমদ, মাওলানা শাহ নুর, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, মদনপুর দারুল হুদা মাদ্রাসার মুহতামিম মাওলানা মামুনুর রশিদ, জয়সিদ্ধি বসিয়াখাউরী মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুন নুর, সদর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, শিক্ষক মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, শান্তিগঞ্জ উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, সভাপতি সালিক বিন রফিক প্রমূখ।

Facebook Comments Box

Posted ১০:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com