শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে উদ্ধার মুন্সিগঞ্জ শ্রমিক লীগের সভাপতির মরদেহ 

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

গাজীপুরে উদ্ধার মুন্সিগঞ্জ শ্রমিক লীগের সভাপতির মরদেহ 

ফাইল ছবি

গাজীপুর থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর (৪৭) ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ ।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলায় একটি কক্ষ থেকে  তার মরদেহ উদ্ধার করে। নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন। 
জানাযায়, আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ডালীর গাজীপুর শহরের ওই ফ্ল্যাট বাসায় ১৫-২০ দিন আগে বেড়াতে আসেন। তিনি মুন্সিগঞ্জ জেলায় ব্যবসা বাণিজ্য করতেন এবং শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক তিনি। ব্যবসায়িক লোকসান ও ঋণগ্রস্তের কারণে পারিবারে আর্থিকভাবে সংকটে পড়েন। প্রায় সময় পরিবারে লোকজনের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। আর্থিকভাবে স্বচ্ছলতা না থাকার কারণে আক্কাস আলী মানসিকভাবে ও পারিবারিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে তিনটার মধ্যে যেকোনো সময় কেউ বাসায় না থাকার সুবাদে রুমের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেন আক্কাস আলী ।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেে জানান,
স্থানীয় লোকজন গাজীপুর সদর থানায় সংবাদ দিলে পলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
Facebook Comments Box

Posted ১১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com