



জগন্নাথপুর প্রতিনিধি | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত

সামাজিক সংগঠন “ফ্রেন্ডস এসোসিয়েশন” এর পক্ষ থেকে গৃহ মেরামতের জন্য একজনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
দেশ-বিদেশে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের হাতেগড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন “ফ্রেন্ডস এসোসিয়েশন” এর পক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলার বালিকান্দি গ্রামের জনৈক ব্যক্তিকে গৃহ মেরামতের জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষ থেকে এই অর্থ বিতরণ করেছেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. মনসুর মিয়া, সহ কোষাধ্যক্ষ নিবাস দেব, দপ্তর সম্পাদক অজিত দাস ও সদস্য ফারুক আহমদ।

Posted ৬:২৬ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


