



জগন্নাথপুর প্রতিনিধি | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত

সুনামগঞ্জ ৩ আসনের ১২ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জমিয়ত (মুফতি ওয়াক্কাস) অংশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেছেন আগামী দূর্গা পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য।
তিনি তার নেতৃবৃন্দকে সেচ্ছাসেবক এর দায়িত্ব পালনে নির্দেশ দেন। ভিনদেশি এবং পতিত শক্তি আমাদের দুর্বলতার সুযোগ নিতে পারে। তিনি আরো বলেন দলের চেয়ে দেশ বড়। দেশের কল্যানে তিনি জনতাকে নিয়ে সামনে এগিয়ে যাবেন। তিনি রোববার( ২১ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলার মোহাম্মদগঞ্জ বাজারে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। এলাকার প্রবীণ মুরুব্বী কামাল উদ্দীন এর সভাপতিত্বে ও এম শাহীনুর রহমান শাহীন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাওলানা এরশাদ খান আল হাবীব, মোঃ ডাক্তার শামসুল ইসলাম, মোঃ খুরশেদ আলী, মোঃ আখতার হোসেন, মোঃ জাকির আহমদ প্রমূখ।

Posted ৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


