রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন শাখা ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   234 বার পঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন শাখা ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়ন শাখা গঠনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা লুৎফুর রহমান কে সভাপতি ও মাওলানা ওলিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম’র সভাপতিত্বে ও মাওলানা ওলিউর রহমান’র পরিচালনায় বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়ন শাখার মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।

শাখা গঠনে প্রধান অথিতির বক্তব্যে মাওলানা নুরুদ্দীন আহমদ বলেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে ‘সোনার বাংলা’, ‘সবুজ বাংলা’, ‘নতুন বাংলা’ এবং ‘ডিজিটাল বাংলা’ দেখেছি, কিন্তু শান্তি খুঁজে পাইনি। তাই এবার আমরা খেলাফতের অধীনে সোনার বাংলা দেখতে চাই। ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অধিবেশনে আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান রাজু, পৌর সভাপতি মাওলানা এবি এম নোমান, সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, পৌর সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবীব, যুব মজলিস উপজেলা দায়িত্বশীল মাওলানা মেরাজুল হক্ব, মাওলানা রিয়াদ আহমদ, মোঃ হাদিউজ্জামান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দিরাই উপজেলার সভাপতি শেখ মারুফ হাসান, সহ সভাপতি মোহাম্মদ রেজওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান, অফিস সম্পাদক সাদিক আহমদ প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কাজকে তৃনমূলে আরও জোরদার করে পরিচালনার আহবান জানান।

Facebook Comments Box

Posted ১০:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com