



জগন্নাথপুর প্রতিনিধি | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 94 বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যাগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জগন্নাথপুর উপজেলার পূজা মন্ডপের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথ জিউর আখড়ায় কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিভাস দের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,বিশিষ্ট সমাজসেবক ধর্মানুরাগী ডাক্তার দিব্য রঞ্জন দে,উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী,কমিউনিটি নেতা লিখন দাস,অধ্যাপক বিজিত বৈদ্য,উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য অধির সূত্রধর, নিকিল পাল,দাস সম্প্রদায় পূজা মন্ডপ কমিটির সভাপতি নিপেশ দাস,আনন্দময়ী পূজা মন্ডপের সভাপতি নির্মল দে, খাশিলা মাতৃবন্দনা পূজা মন্ডপ কমিটির সভাপতি সঞ্জয় দে সনজিত সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। সভায় শারদীয় দুর্গা উৎসবের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এবার উপজেলায় ৩৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন হচ্ছে। এর আগে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যাগে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

Posted ১১:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


