রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুশতাক আহমদ গাজীনগরীর রুহের মাগফিরাত কামনা ও আসামিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   170 বার পঠিত

মুশতাক আহমদ গাজীনগরীর রুহের মাগফিরাত কামনা ও আসামিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি

বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে, শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (রাহ.) এর রুহের মাগফিরাত ও হত্যা মামলার এজহারভুক্ত আসামী এম আব্দুল হাফিজ সহ গড ফাদারদের চিহ্নিত করে ফাঁসির দাবীতে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা শখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ডা. মাওলানা আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মঈন নানু,বায়তুল সম্পাদক মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম,সহ প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, পাঠাগার সম্পাদক সাব্বির আহমদ সবুজ সহ প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ মুশতাক আহমদ গাজীনগরীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৩২ অপরাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com