রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

গাজীপুর প্রতিনিধি   |   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

কালিয়াকৈরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে দলীয় কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ছয়টায় কালিয়াকৈর  উপজেলা বিএনপির  কার্যালয়ে  দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাত সহ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সহ – শ্রম  বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবীর খান, বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান  মো.হেলাল উদ্দিন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান  শিপলু বক্সী,উপজেলা ওলামা দলের  সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সহ উপজেলা ও বিএনপি’র অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments Box

Posted ১০:২০ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com