রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাদাপাথরে আমাদের যে ইজ্জত গেছে এটা যেন জাফলং না হয়- ডিসি সারোয়ার আলম

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

সাদাপাথরে আমাদের যে ইজ্জত গেছে এটা যেন জাফলং না হয়- ডিসি সারোয়ার আলম

সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলন যেন করা না হয়। এই পাথর দেখতেই লোকজন এখানে আসে।বিকল্প কর্মসংস্থানের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। ভোলাগঞ্জে সাদাপাথরে আমাদের যে ইজ্জত গেছে এটা যেন জাফলংয়ে না হয়। জাফলং পর্যটন এলাকা পরিদর্শনকালে স্থানীয়দেরকে এসব কথা বলেছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পড়ে এই প্রথম তিনি জাফলং জিরো পয়েন্টে পর্যটন এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি জাফলংয়ের জিরো পয়েন্টের লুটহওয়া পাথরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পাশাপাশি পাথর প্রতিস্থাপনের স্থান ঘুরে দেখেন। এসময় জাফলং জিরো পয়েন্ট পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের কে দেখতে পেয়ে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।

পরিদর্শন শেষে তিনি বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যালয়সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন তিনি।

এর আগে গত (২৬ আগস্ট) অবৈধভাবে বালু পাথর উওোলন সংরক্ষণ, পরিবহন, সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করে এক নির্দেশনা জারি করেছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। প্রকৃতিক বিপর্যয় সহ পর্যটন সম্ভবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়া সমূহ সম্ভাবনা দেখা দেওয়ায় এ ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণায় গতকাল ২৭ আগস্ট থেকে কর্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নির্দেশনা বলা হয়েছে, সম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুন্ঠন ও পাচারের সঙ্গে জড়িত রয়েছেন এবং যেহেতু প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেহেতু সিলেট জেলায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

আদেশ আরোও বলা হয়েছে এ আদেশ অমান্য করে কেউ বালু পাথর উওোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়কারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে বলা হয়েছে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে এ আদেশ জারির একদিন পরই জাফলংয়ে পরিদর্শনে আসেন তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট সহকারী কমিশনার( ভূমি) মো. ওমর ফারুক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ।

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com