রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে মৎস্য সপ্তাহ উদ্বোধন আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   114 বার পঠিত

গোয়াইনঘাটে মৎস্য সপ্তাহ উদ্বোধন আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

“অভয়শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে বর্নাঢ্য এক সড়ক র‍্যালি বের হয়।

র‍্যালি শেষ দুপুর ১২ টার দিকে উপজেলা কনফারেন্স হল রুমে মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমিনুর রহমান সভাপতিত্বে সুলতান আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, মাছ আমাদের জাতীয় জীবনে আমিষের চাহিদা পূরন করে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখছে। আইন মেনে মাছ আহরন করতে হবে। অভয়াশ্রমের মাধ্যমে দেশীয় মাছের উৎপদন বাড়াতে সকলের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। বিষ প্রয়োগ করে মাছ ধরলে তাদের রিরুদ্ধে কঠুর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, আপনারা যারা মাছ চাষে আগ্রহী বা যারা মাছ চাষে জড়িত আছেন আপনারা সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখবেন।সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তা আপনাদের কে দেব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি। বিশেষ অতিথি হিসাব উপস্হিত ছিলেন প্রসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক, সভায় মৎস্যজিবীদের পক্ষে বক্তব্য রাখেন ইদ্রিছ আলী। এ সময় মৎস্যচাষী,মৎস্যজিবী উপস্থিত ছিলেন। ।

Facebook Comments Box

Posted ১০:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com