রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিক তুহিন হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি   |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত

সাংবাদিক তুহিন হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

 

‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে মসজিদুল হুদা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎মানববন্ধনে উলিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমী, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল আলম বাবুল, সাংবাদিক মঞ্জুরুল হান্নান,   খালেক পারভেজ লালু
 নুরুজ্জামান সরকার, নুরবক্ত মিয়া , আসলাম উদ্দিন আহম্মেদ, হাফিজুর রহমান শাহীন, জাহিদ হাসান, আবুল কালাম আজাদ, মাহমুদুল হাসান শাহীন, ইউনুস আলী, রোকনুজ্জামান মানু,মোন্নাফ আলী , শিমুল দেব, চন্দন কুমার সরকার প্রমুখ।

‎বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের নৃশংসতা বন্ধ হচ্ছে না। সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান বক্তারা। পাশাপাশি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান। তারা আরো বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি। অবিলম্বে সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবী জানানো হয়।
Facebook Comments Box

Posted ১১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com