রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে দোকান ঘরে আগুন, থানায় অভিযোগ দায়ের

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ০২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   180 বার পঠিত

শান্তিগঞ্জে দোকান ঘরে আগুন, থানায় অভিযোগ দায়ের

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের পয়েন্টে ভূসি মালের দোকান ঘরে আগুন লেগে পুড়ে চাই হয়ে গেছে। শত্রুতাপূর্বক কে বা কারা রাতের আধারে আগুন লাগিয়েছে তা জানা জায়নি। আগুন লাগার ঘটনায় শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দোকান মালিক।

শনিবার (২ আগস্ট) বিকালে ভুক্তভোগী দোকান মালিক জয়কলস গ্রামের কামাল হোসেন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১ আগস্ট) দিনগত রাত ১১টার সময় কে বা কারা আমার দোকান ঘরে আগুন লাগিয়ে গিয়েছে। এ সময় দোকানের ভেতরে আমার ভাই নুর হোসেন ঘুমন্ত অবস্থায় ছিল। কোন মতে প্রাণে বেঁচে দোকান থেকে বের হয়েছে। এই ঘটনায় আমার প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে আমার সম্পূর্ণ দোকান ঘর ও দোকানে রক্ষিত সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে উল্লেখ করেন মামলার বাদী কামাল হোসেন।

এ ব্যাপারে কামাল হোসেন বলেন, রাতের আধারে আমরা কাউকে চিনতে পারিনি। আমার ভাই কোন মতে প্রাণে বেঁচে গেলেও দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রাতেই শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আমি নতুন ব্যবসাটি শুরু করেছিলাম। ১ সপ্তাহ হয়েছে আমার দোকানের। আমার ধারণা কেউ শত্রুতাবসত আমার দোকানে আগুন লাগিয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম আলী জানান, আগুন লাগার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com